জাতীয় ভলিবলের ফাইনাল আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ালটন জাতীয় ভলিবলের পুরুষ বিভাগের ফাইনালে উঠেছে সেনাবাহিনী ও বিমানবাহিনী। মহিলা বিভাগের ফাইনালে মুখোমুখি হচ্ছে আনসার ও বিজেএমসি। পল্টন ভলিবল স্টেডিয়ামে কাল সেমিফাইনালে সেনাবাহিনী ৩-০ সেটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে, বিমানবাহিনীও ৩-০ সেটে বাংলাদেশ নৌবাহিনীকে হারিয়েছে। মেয়েদের বিভাগে আনসার ৩-০ সেটে গাজীপুর জেলাকে ও বিজেএমসি ৩-০ সেটে রাজশাহী জেলাকে হারিয়েছে। দুই বিভাগেরই ফাইনাল আজ।