জাতীয় ভারোত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ভারোত্তোলনের সিনিয়র বিভাগে ৫৬ কেজিতে সোনা জিতেছেন আনসারের আইনউদ্দিন। ৬২ কেজিতে সেনাবাহিনীর শিমুল কান্তি ও ৬৯ কেজিতে সেনাবাহিনীর হামিদুল ইসলাম। মহিলা ভারোত্তোলনে ৪৪ কেজিতে ঢাকা জেলা ক্রীড়া সংস্থার জোহরা আক্তার ও ৪৮ কেজিতে বাংলাদেশ আনসারের মোল্লা সাবিরা সুলতানা সোনা জিতেছেন। জুনিয়র বিভাগে ৫৬ কেজিতে মোয়াজ্জেম জিমন্যাস্টিকস ক্লাবের শরিফুল ইসলাম, ৬২ কেজিতে আজাদ বডি বিল্ডিংয়ের মোস্তাইন বিল্লাহ, ৬৯ কেজিতে একই ক্লাবের বাকি বিল্লাহ, ৭৭ কেজিতে সেনাবাহিনীর সুব্রত রায়, ৮৫ কেজিতে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার আমিনুল হক, ৯৪ কেজিতে মোয়াজ্জেম জিমন্যাস্টিকসের আক্তারুজ্জামান, ১০৫ কেজিতে মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার আশরাফ ও ঊর্ধ্ব-১০৫ কেজি ওজন শ্রেণীতে বাগেরহাটের কামরুজ্জামান সোনা জিতেছেন।