জাতীয় ভারোত্তোলনে সেরা সেনাবাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩২তম জাতীয় সিনিয়র ও ১৩তম জাতীয় জুনিয়র ভারোত্তোলনের দুই বিভাগেই চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনী। সিনিয়র বিভাগে রানার্সআপ বাংলাদেশ আনসার আর জুনিয়রে বাংলাদেশ জেল। সিনিয়রে সেরা সেনাবাহিনীর মনোরঞ্জন রায়, জুনিয়রে আবদুল ওহাব। মহিলা বিভাগে সেরা আনসারের মোল্লা সাবিরা সুলতানা। জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে কাল শেষ হয়েছে তিন দিনের প্রতিযোগিতা।