জাতীয় মহিলা উশু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে আজ শুরু হচ্ছে জাতীয় মহিলা উশু। থাউলু ও সানদা—এই দুটি ইভেন্টে অংশ নেবেন প্রায় দুই শ খেলোয়াড়। দুই দিনব্যাপী প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে ইলেকট্রনিক পণ্যসামগ্রী নির্মাণপ্রতিষ্ঠান ওয়ালটন। কাল এ উপলক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন করে উশু অ্যাসোসিয়েশন।