জাতীয় মহিলা কাবাডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৮ সেপ্টেম্বর শুরু হবে মিজান জাতীয় মহিলা কাবাডি। তিন দিনব্যাপী প্রতিযোগিতায় অংশ নেবে বরিশাল, সাতক্ষীরা, মাগুরা, ময়মনসিংহ, টাঙ্গাইল, বগুড়া, নড়াইল, কুমিল্লা, বাগেরহাট, ঝিনাইদহ, রাজশাহী, গাজীপুর, কুষ্টিয়া ও রংপুর জেলা। সার্ভিসেস দলের মধ্যে রয়েছে বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) ও বাংলাদেশ আনসার। আগামী ২৭ সেপ্টেম্বর বিকেলে ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের রিপোর্ট করতে বলা হয়েছে।