জাতীয় মহিলা ক্রিকেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ থেকে শুরু হচ্ছে দ্বিতীয় জাতীয় মহিলা ক্রিকেট প্রতিযোগিতা। ছয়টি ভেন্যুতে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৩৯টি জেলা দল। নরসিংদীতে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক নরসিংদী জেলা খেলবে গোপালগঞ্জের বিপক্ষে। প্রতিটি ভেন্যুতে দুটি করে গ্রুপ। দুই গ্রুপ চ্যাম্পিয়ন খেলবে আঞ্চলিক ফাইনাল। ছয়টি ভেন্যুর ছয় চ্যাম্পিয়নকে নিয়ে এরপর হবে চূড়ান্ত পর্ব।