জাতীয় মহিলা ক্রিকেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় জাতীয় মহিলা ক্রিকেট চ্যাম্পিয়নশিপ শুরু হবে ২৯ জানুয়ারি। জামালপুরে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে খেলবে মোট ছয়টি দল। ‘এ’ গ্রুপে আছে ঢাকা, টাঙ্গাইল ও নড়াইল। ‘বি’ গ্রুপে খুলনা, বগুড়া ও মৌলভীবাজার। সিঙ্গেল লিগ পদ্ধতিতে গ্রুপ পর্বের খেলা শেষে দুই গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে ফাইনাল। ফাইনাল হবে ৪ ফেব্রুয়ারি।