জাতীয় মহিলা খো খো শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘যতই দেখি সারা জগৎ ঘুরে, হূদয় বাঁধা থাকে তোমার সুরে, বাংলাদেশ আমার বাংলাদেশ....’—লাল-সবুজের পোশাকে দেশাত্মবোধক এই গানের সঙ্গে নাচল স্পন্দন শিল্পীগোষ্ঠীর পাঁচ কিশোরী। এর আগে বাদ্যের তালে তালে মার্চপাস্ট করল অংশগ্রহণকারী ১০ জেলার প্রায় ১৫০ জন স্কুলছাত্রী। পল্টন ভলিবল স্টেডিয়ামে কাল পঞ্চম জাতীয় মহিলা খো খোর উদ্বোধনের পর প্রথম ম্যাচে মুন্সিগঞ্জ জেলা ২৩-১৭ পয়েন্টে হারিয়েছে সাতক্ষীরা জেলাকে। এর আগে খেলার উদ্বোধন করেন সাংসদ হাসানুল হক ইনু।