জাতীয় মহিলা দাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এর আগে ১৯৮৬ সালে জাতীয় পুরুষ দাবা হয়েছিল নারায়ণগঞ্জে। দ্বিতীয়বারের মতো নারায়ণগঞ্জে বসছে জাতীয় দাবা, এবার হবে মেয়েদের প্রতিযোগিতা। ২৪ এপ্রিল শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে খেলবেন বর্তমান চ্যাম্পিয়ন শারমিন সুলতানা, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদসহ ১২ জন খেলোয়াড়।রাউন্ড রবিন লিগ পদ্ধতির টুর্নামেন্ট শেষে সেরা পাঁচ খেলোয়াড় এ বছর সেপ্টেম্বরে রাশিয়ায় অনুষ্ঠেয় দাবা অলিম্পিয়াডে খেলার সুযোগ পাবেন। দাবাকে ঢাকার বাইরে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবেই ফেডারেশন এই উদ্যোগ নিয়েছে। সেরা তিন খেলোয়াড়কে প্রাইজমানি হিসেবে ৫০ হাজার টাকা পুরস্কারের প্রতিশ্রুতিও দিয়েছেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান আরলিন ডেভেলপারের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর ইসলাম। কাল এক সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানান নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি খবির আহমেদ।