জাতীয় মহিলা দাবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরলিন ডেভেলপার জাতীয় মহিলা দাবার প্রথম রাউন্ডে হারলেও কাল জয় পেয়েছেন আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ। টানা দ্বিতীয় জয় পেয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা। দাবা ফেডারেশন কার্যালয়ে কাল রানী হামিদ হারিয়েছেন জাহানার হককে, শামীমা হারিয়েছেন দিলারা জাহানকে। কাল জয় পেয়েছেন মাসুদা বেগম, শারমীন সুলতানাও। ড্র করেছেন নাজরানা খান ও মাহমুদা হক চৌধুরী।