জাতীয় মহিলা দাবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় মহিলা দাবায় ষষ্ঠ রাউন্ড শেষে সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে সবার ওপরে জাকিয়া সুলতানা। পাঁচ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন শামীমা আক্তার ও শারমিন সুলতানা। কাল জাকিয়া নাজরানা খানকে, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ফারজানা হোসেনকে এবং মাহমুদা হক প্রতিভা তালুকদারকে হারিয়েছেন। হামিদা খান ড্র করেছেন তানজিনা আক্তারের সঙ্গে। সামিহা শারমীন ওয়াকওভার পেয়েছেন আরিফা খাতুনের বিপক্ষে।এদিকে প্রাইম ব্যাংক রেটিং দাবার পঞ্চম রাউন্ড শেষে পাঁচ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষে দেবরাজ চ্যাটার্জি ও মেহেদী হাসান।