জাতীয় মহিলা দাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুলতানা কামাল জাতীয় মহিলা দাবায় চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে দুজনই সমান তালে এগিয়ে চলেছেন। দশম রাউন্ড শেষে আট পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষে আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা ও নাজরানা খান ইভা। আজ শেষ রাউন্ডে শামীমা খেলবেন মাহমুদা হক চৌধুরীর সঙ্গে ও নাজরানার প্রতিপক্ষ তনিমা পারভীন। দুজনই জিতলে প্লে-অফে নিষ্পত্তি হবে চ্যাম্পিয়নশিপ। সাত পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে শারমিন সুলতানা শিরিন, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ও জাকিয়া সুলতানা।