জাতীয় মহিলা দাবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় মহিলা দাবার দুই রাউন্ড শেষে ২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন বর্তমান চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা। কাল দ্বিতীয় রাউন্ডে লিজা হারিয়েছেন জাকিয়া সুলতানাকে। আরেক আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ হারিয়েছেন নাজরানা খান ইভাকে। অন্যান্য ম্যাচে সামিহা শারমিন ঝর্ণা বেগমকে, আফরিন জাহান ফাতেমা তুজ জোহরাকে, শারমিন সুলতানা শিরিন সুমাইয়া খন্দকারকে হারিয়েছেন।