জাতীয় মহিলা দাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে জাতীয় মহিলা দাবার চূড়ান্ত পর্ব। এতে সরাসরি খেলবেন বর্তমান চ্যাম্পিয়ন শামীমা আক্তার, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ও তনিমা পারভীন। বাছাইপর্ব থেকে সুযোগ পেয়েছেন সামিহা শারমিন, নাজরানা খান, মাহমুদা হক চৌধুরী, জাকিয়া সুলতানা, দিলারা জাহান, জাহানারা হক, হামিদা রহমান ও কিশোয়ারা সাজরিন।