জাতীয় মহিলা দাবার শীর্ষে শামীমা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যাম্পিয়নের মতোই এগিয়ে চলেছেন শামীমা আক্তার লিজা। আরলিন ডেভেলপার ৩২তম জাতীয় মহিলা দাবার তৃতীয় রাউন্ডেও জিতলেন এই আন্তর্জাতিক মহিলা মাস্টার। দাবা ফেডারেশন কার্যালয়ে কাল শামীমা হারিয়েছেন জাকিয়া সুলতানাকে। ৩ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন তিনি।আড়াই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা নাজরানা খান ইভা হারিয়েছেন মাসুদা বেগমকে। অন্য ম্যাচে আরেক আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ রোকসানা তিতলীকে, শারমীন সুলতানা জাহানারা হককে, মাহমুদা হক তানজিনা আক্তারকে (তানি) ও আরিফা খাতুন দিলারা জাহানকে হারিয়েছেন।