জাতীয় মহিলা দাবায় চ্যাম্পিয়ন শামীমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ রাউন্ডে দুজনই জিতলে প্লে-অফে নিষ্পত্তি হতো চ্যাম্পিয়নশিপ। কিন্তু সেটার আর প্রয়োজন পড়েনি। জিতেছেন শামীমা আক্তার (লিজা)। ড্র করেছেন নাজরানা খান ইভা। কাল মাহমুদা হক চৌধুরীকে হারিয়ে তৃতীয়বারের মতো জাতীয় মহিলা দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা। আর তনিমা পারভীনের সঙ্গে ড্র করে রানারআপ নাজরানা। ১১ ম্যাচে ৯ পয়েন্ট পেয়েছেন শামীমা, সমান ম্যাচে সাড়ে ৮ পয়েন্ট নাজরানার। ৮ পয়েন্ট করে পেয়েছেন আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ও জাকিয়া সুলতানা। পরে প্লে-অফে জিতে তৃতীয় হন রানী হামিদ, জাকিয়া চতুর্থ। সাড়ে ৭ পয়েন্ট নিয়ে গতবারের চ্যাম্পিয়ন শারমীন সুলতানা শিরিন হয়েছেন পঞ্চম।