জাতীয় মহিলা ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুরভি আক্তারের হ্যাটট্রিকে চূড়ান্ত পর্বে কাল নারায়ণগঞ্জ জেলা ৭-০ গোলে হারিয়েছে ঠাকুরগাঁওকে। আসিয়া খাতুন ২টি, তাহমিনা ও আঞ্জুমান খন্দকার ১টি করে গোল করেছেন। চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অন্য ম্যাচে সাতক্ষীরা ২-১ গোলে হারিয়েছে খুলনাকে। সাতক্ষীরার সাবিনা দিয়েছেন দুটি গোল, খুলনার গোলটি মিরনার।