জাতীয় মহিলা ফুটবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় মহিলা ফুটবলের ফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার। কাল জাতীয় দলের স্ট্রাইকার অম্রা চিং মারমার হ্যাটট্রিকে আনসার ৬-১ গোলে হারিয়েছে সাতক্ষীরাকে। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে ম্যাচের চার মিনিটে সুরাইয়ার গোলে প্রথমে এগিয়ে যায় সাতক্ষীরা। কিন্তু এর পরই শুরু হয় আনসারের দাপট। ২৪, ৩০ ও ৫২ মিনিটে হ্যাটট্রিক করেন অম্রা। ১০ ও ৩৯ মিনিটের দুটি গোল নুবাই চিং মারমার। মাইনু মারমার গোলটি ৭৭ মিনিটে।