জাতীয় মহিলা বাছাই দাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে জাতীয় মহিলা বাছাই দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন শারমিন সুলতানা (শিরিন)। সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে রানারআপ হামিদা খানম। এই দুজনসহ চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেয়েছেন জাকিয়া সুলতানা, শারমিন সামিয়া, আরিফা খাতুন, প্রতিভা তালুকদার, তানজিনা আক্তার ও মাহমুদা হক চৌধুরী।