জাতীয় মহিলা হকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মহিলা হকির সুপার লিগে কাল ঝিনাইদহ ২-০ গোলে হারিয়েছে রাজশাহী জেলাকে। ঝিনাইদহের রোকসানা ও শারমিন আক্তার গোল দুটি করেছেন। আজ লিগের শেষ খেলায় ঝিনাইদহ মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন নড়াইলের। দুই দলেরই অর্জন সমান ৩ পয়েন্ট। আজকের ম্যাচে জয়ী দলই হবে এবারের আসরের চ্যাম্পিয়ন। সোয়া তিনটায় শুরু ‘ফাইনাল’টি সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা।