জাতীয় যুব কাবাডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাডমাই প্রোডাক্টস জাতীয় যুব কাবাডির চূড়ান্ত পর্বে উঠেছে ঢাকা, পিরোজপুর, টাঙ্গাইল, রাজশাহী, যশোর, ফরিদপুর ও দিনাজপুর। কাল ঢাকা অঞ্চলের ফাইনালে ঢাকা ৫৯-৩০ পয়েন্টে গাজীপুরকে, পিরোজপুরে পিরোজপুর ২৯-১৯ পয়েন্টে বরিশালকে, টাঙ্গাইলে ময়মনসিংহকে ৩৩-১৩ পয়েন্টে টাঙ্গাইল, নওগাঁয় রাজশাহী ৭৪-১৯ পয়েন্টে নওগাঁকে, যশোরে যশোর ৩৯-১৩ পয়েন্টে সাতক্ষীরাকে, ফরিদপুরে ফরিদপুর ৪৭-৩১ পয়েন্টে রাজবাড়ীকে ও রংপুরে দিনাজপুর ২৪-২০ পয়েন্টে রংপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ২৯ ও ৩০ জুলাই ঢাকা কাবাডি স্টেডিয়ামে হবে চূড়ান্ত পর্ব।