জাতীয় যুব কাবাডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী পরশু থেকে শুরু হচ্ছে মিজান জাতীয় যুব কাবাডির আঞ্চলিক পর্ব। এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৩৭টি জেলা। আঞ্চলিক পর্বের খেলা হবে নয়টি ভেন্যুতে—ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, খুলনা, দিনাজপুর, পিরোজপুর, কুমিল্লা, সিলেট ও নওগাঁয়। গত বছরের চ্যাম্পিয়ন টাঙ্গাইল ও রানার্সআপ যশোর সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড।