জাতীয় যুব কাবাডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিজান জাতীয় যুব কাবাডির চূড়ান্ত পর্বে উঠেছে ঢাকা, বরিশাল, পিরোজপুর, সিলেট ও নড়াইল। পল্টন কাবাডি স্টেডিয়ামে কাল আঞ্চলিক পর্বে ঢাকা ৬৪-২৫ পয়েন্টে গাজীপুরকে ও ৩৯-১৯ পয়েন্টে মুন্সিগঞ্জকে হারিয়েছে। অন্য ম্যাচে গাজীপুর ৫৫-১৮ পয়েন্টে জিতেছে মুন্সিগঞ্জের বিপক্ষে। পিরোজপুরে বরিশাল ২৯-১৮ পয়েন্টে ভোলাকে, বরগুনা ৪৩-২৬ পয়েন্টে ঝালকাঠিকে, বরিশাল ২৬-৮ পয়েন্টে বরগুনাকে, বরিশাল ৩৬-২৬ পয়েন্টে পিরোজপুরকে ও পিরোজপুর ৩৯-৯ পয়েন্টে বরগুনাকে হারিয়েছে। সিলেটে সুনামগঞ্জ ৪৬-৩৫ পয়েন্টে হবিগঞ্জকে, সিলেট ২৯-১২ পয়েন্টে হবিগঞ্জকে ও ২৯-৮ পয়েন্টে সুনামগঞ্জকে হারিয়েছে। কুষ্টিয়ায় কুষ্টিয়া ৬৯-২৭ পয়েন্টে মেহেরপুরকে, নড়াইল ৫৮-১৩ পয়েন্টে মেহেরপুরকে ও ৫০-২৪ পয়েন্টে কুষ্টিয়াকে হারিয়েছে।