জাতীয় যুব কাবাডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিজান জাতীয় যুব কাবাডির চূড়ান্ত পর্বে উঠেছে রাজশাহী, মানিকগঞ্জ ও খুলনা। নওগাঁয় কাল রাজশাহী ২০-৩ পয়েন্টে নওগাঁকে ও ৩০-১২ পয়েন্টে জয়পুরহাটকে হারিয়েছে। ফরিদপুরে মানিকগঞ্জ ৩৮-১২ পয়েন্টে ফরিদপুরকে হারিয়েছে। খুলনায় তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় খুলনা ১২-১১ পয়েন্টে জিতেছে সাতক্ষীরার বিপক্ষে। পরের ম্যাচে তারা ২৬-৭ পয়েন্টে হারায় বাগেরহাটকে। কুমিল্লায় স্বাগতিক কুমিল্লা ৭৮-১৫ পয়েন্টে হারিয়েছে ফেনীকে। দিনের অন্য ম্যাচে চট্টগ্রাম ৪৬-৩২ পয়েন্টে নোয়াখালীকে হারিয়েছে। আগামী ১৬-১৮ জুন ঢাকায় প্রতিটি অঞ্চলের চ্যাম্পিয়ন দলের সঙ্গে সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন টাঙ্গাইল ও রানার্সআপ যশোর।