জাতীয় যুব কাবাডি আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিজান জাতীয় যুব কাবাডি শুরু হচ্ছে আজ। প্রথম দুই দিন আঞ্চলিক পর্বের খেলাগুলো হবে ঢাকা, সিলেট, কুমিল্লা, দিনাজপুর, পিরোজপুর, কুষ্টিয়া, ফরিদপুর, খুলনা ও নওগাঁয়। নয়টি অঞ্চলের নয় চ্যাম্পিয়ন দলের সঙ্গে ঢাকা অঞ্চলের রানার্সআপ দলও খেলবে চূড়ান্ত পর্বে।এ ছাড়া সরাসরি চূড়ান্ত পর্বে অংশ নিচ্ছে গতবারের চ্যাম্পিয়ন টাঙ্গাইল ও রানার্সআপ যশোর। মোট ১২টি দল চার গ্রুপে ভাগ হয়ে খেলবে চূড়ান্ত পর্বে। ১৬ জুন ঢাকায় হবে খেলাগুলো। চার গ্রুপ চ্যাম্পিয়ন দল নিয়ে হবে সেমিফাইনাল, ফাইনাল ১৮ জুন। কাল এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক মুনীর হোসেন। উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক এডিবল অয়েলের বিপণন ব্যবস্থাপক ফারিয়া ইয়াসমিন।