জাতীয় যুব হকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাউথ ইস্ট ব্যাংক জাতীয় যুব হকির সুপার লিগে রংপুর, দিনাজপুর, নড়াইলের সঙ্গে নাম লিখিয়েছে ঢাকা। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল ঢাকা ১১-০ গোলে হারিয়েছে শেরপুরকে। রাকিব ৩টি, আলমগীর ও রাব্বি ২টি করে গোল করেছেন। অন্য ম্যাচে নারায়ণগঞ্জও ১১-০ গোলে বিধ্বস্ত করেছে নওগাঁকে। হ্যাটট্রিকসহ ৪ গোল করেছেন বিপ্লব। মোহসিন ও মিন্টুর গোলে খুলনা হারিয়েছে মুন্সিগঞ্জকে। গাজীপুর ২-১ গোলে জিতেছে সাতক্ষীরার বিপক্ষে।