জাতীয় যুব হকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়াকে ১২-০ গোলে হারিয়ে সাউথইস্ট ব্যাংক জাতীয় যুব হকির সুপার লিগ নিশ্চিত করেছে রাজশাহী। এর আগে সুপার লিগে উঠেছে রংপুর, ঢাকা, দিনাজপুর ও নড়াইল। কুষ্টিয়াকে বিধ্বস্ত করার ম্যাচে ৪টি করে গোল করেছেন রুবেল, বাবু, প্রসেনজিৎ ও রুপু করেছেন ২টি গোল। রানা ও বেলালের গোল ১টি করে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অন্য ম্যাচে রাব্বির একমাত্র গোলে ফরিদপুর হারিয়েছে কুমিল্লাকে। কাল গোল-উৎসব করেছে যশোরও, ১১-০ গোলে হারিয়েছে পঞ্চগড়কে। ইউনুস ৩টি, বাপ্পী ও আজমল ২টি করে গোল করেছেন। সুইট, সানি, পলাশ ও হিমেলের গোল ১টি করে।