জাতীয় যুব হকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাউথইস্ট ব্যাংক যুব হকির সুপার লিগে জয় দিয়ে শুরু করেছে রংপুর ও চট্টগ্রাম। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল রংপুর ৫-৩ গোলে হারিয়েছে নড়াইলকে। জয়ী দলের সমীর ২টি, জহুরুল, আমিনুল ও রুহুল ১টি করে গোল করেছেন। নড়াইলের গোল বাবলা, রেজা ও আল আমিনের। চট্টগ্রাম জেলা ৬-০ গোলে রাজশাহী বিভাগকে। শৈবাল, সৈকত, মিশু, শহীদুল, ইয়াসির ও মিজানুর। দিনের অন্য ম্যাচে রাজশাহী জেলা ৩-০ গোলে হারিয়েছে দিনাজপুরকে। সুপার লিগের ‘ক’ গ্রুপে খেলছে নড়াইল, ঢাকা, রংপুর ও জয়পুরহাট। ‘খ’ গ্রুপে চট্টগ্রাম, দিনাজপুর, রাজশাহী জেলা ও রাজশাহী বিভাগ।