জাতীয় যুব হকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্রণী ব্যাংক জাতীয় যুব হকিতে কাল দিনাজপুর জেলা ১৪-০ গোলে হারিয়েছে মুন্সিগঞ্জকে। মেহেরুজ্জামান ৭টি, শাহিনুর ৩টি, সাদ্দাম ২টি, রেজাউল ও শহীদুল ১টি করে গোল করেছেন। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অন্য ম্যাচে নওগাঁ ২-১ গোলে হারিয়েছে নারায়ণগঞ্জ জেলাকে। জয়ী দলের আজির ও হূদয় গোল দুটি করেছেন। বিকেএসপি ১৩-০ গোলে হারিয়েছে কিশোরগঞ্জকে। দীন ইসলাম হ্যাটট্রিকসহ ৪ গোল করেছেন। খোরশেদুর ও ফরহাদ ৩টি করে গোল করেছেন। রংপুর দল মাঠে না আসায় ঢাকা জেলাকে ২-০ গোলে জয়ী ঘোষণা করা হয়েছে।