জাতীয় যুব হকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্রণী ব্যাংক জাতীয় যুব হকিতে কাল বিকেএসপি ১৩-০ গোলে উড়িয়ে দিয়েছে রাজশাহী বিভাগকে। ৪টি করে গোল করেছেন খোরশেদুর ও জয়। দ্বীন ইসলাম ৩টি, নাঈম ও আরশাদ ১টি করে গোল করেছেন। শহীদুলের হ্যাটট্রিকে অন্য ম্যাচে ঢাকা ৩-০ গোলে হারিয়েছে চট্টগ্রামকে। ফরিদপুর ৫-১ গোলে জিতেছে জয়পুরহাটের বিপক্ষে। মইনুল ৩টি, হাসান ও রাজু ১টি করে গোল করেছেন। রাজশাহী জেলা ৩-১ গোলে হারিয়েছে দিনাজপুরকে। জয়ী দলের মোস্তাফিজুর ২টি ও সালমান ১টি গোল করেন। দিনাজপুরের গোলটি ধীমানের।