জাতীয় যুব হকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগ্রণী ব্যাংক জাতীয় যুব হকির ফাইনালে উঠেছে রাজশাহী জেলা। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল তারা সেমিফাইনালে টাইব্রেকারে (৭-৬) হারিয়েছে ফরিদপুরকে। নির্ধারিত সময়ের খেলা ছিল ২-২ গোলে ড্র।১০ মিনিটে সারোয়ারের গোলে এগিয়ে যায় ফরিদপুর। ২৭ মিনিটে গোল শোধ করেন রাজশাহীর মোস্তাফিজুর। ৪৫ মিনিটে রাজশাহীকে এগিয়ে দেন তাহের। শেষ বাঁশি বাজার এক মিনিট আগে স্কোরলাইন ২-২ করেন ফরিদপুরের সারোয়ার।আজ অন্য সেমিফাইনালে ঢাকা জেলা মুখোমুখি হবে বিকেএসপির। ফাইনাল ১৭ ডিসেম্বর।