জাতীয় যুব হকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় যুব হকির সুপার এইটে কাল চট্টগ্রাম ৩-০ গোলে হারিয়েছে জয়পুরহাটকে। গোল করেছেন রায়হান, সাদ্দাম ও সৈকত। ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে বিকেএসপি ৪-১ গোলে হারিয়েছে রাজশাহী জেলাকে। হ্যাটট্রিকসহ ৪ গোল করেছেন খোরশেদুর। রাজশাহী জেলার একমাত্র গোলটি রুবেলের। ঢাকাকে ২-১ গোলে হারিয়েছে ফরিদপুর। ফরিদপুরের মঈনুল ও সারোয়ার গোল দুটি করেছেন। ঢাকার গোলটি আলমগীরের। দিনাজপুর জেলা ৪-৪ গোলে ড্র করেছে রাজশাহী বিভাগের সঙ্গে। রাজশাহী বিভাগের রাসেল হ্যাটট্রিকসহ ৪ গোল করেছেন। দিনাজপুরের গোল দুটি করেছেন রিস্তা। খায়রুল ও এনামুল একটি করে গোল করেছেন।