জাতীয় যুব হকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সুপার লিগের খেলায় গতকাল ফরিদপুর জেলা ২-০ গোলে দিনাজপুর জেলাকে, চট্টগ্রাম জেলা ৯-০ গোলে রাজশাহী বিভাগকে হারিয়েছে। চট্টগ্রামের রায়হান ও জয় ৩টি করে গোল করেছেন। অন্য ম্যাচে ঢাকা জেলা ৩-১ গোলে নারায়ণগঞ্জ জেলাকে হারিয়েছে। —ক্রীড়া প্রতিবেদক

নুরুজ্জামানের সোনা
ইউএস ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন বাংলাদেশের কারাতেকা সৈয়দ নুরুজ্জামান। যুক্তরাষ্ট্রের ওহাইয়ো অঙ্গরাজ্যের এই টুর্নামেন্টে পুরুষ বিভাগের একক কাতায় সোনা জিতেছেন এসএ গেমসের সোনাজয়ী কারাতেকা। —ক্রীড়া প্রতিবেদক