জাতীয় যুব হকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মওলানা ভাসানী স্টেডিয়ামে কাল বিকেএসপি ১১-০ গোলে হারিয়েছে টাঙ্গাইলকে। আরশাদ হোসেন ও সোহানুর রহমান করেছেন চারটি করে গোল। রাজীব দাস, শফিউল আলম ও রাজু আহমেদ করেছেন একটি করে গোল। দিনের অন্য ম্যাচে কুমিল্লা ৫-১ গোলে হারিয়েছে গাজীপুরকে। কুমিল্লার নাজির দুটি, ইশতিয়াক, জাভেদ ও রাকিব করেছেন একটি করে গোল। গাজীপুরের গোলটি মারুফের। জয়ের একমাত্র গোলে রাজশাহী হারিয়েছে মানিকগঞ্জকে।