জাতীয় যুব হকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে জাতীয় যুব হকির সুপার লিগের খেলায় কাল নারায়ণগঞ্জ ৩-০ গোলে রাজশাহী বিভাগকে হারিয়েছে। ইমন ২টি ও আপন ১টি গোল করেছেন। চট্টগ্রাম জেলা ২-০ গোলে হারিয়েছে ঢাকা জেলাকে। গোলদাতা শহীদুল ও আজিম। ফরিদপুর জেলা ২-২ গোলে ড্র করেছে রাজশাহী জেলার সঙ্গে। ফরিদপুরের মুস্তাফিজ ও মঈনুল গোল দুটি করেছেন। রাজশাহীর একটি গোল তাহেরের, অন্যটি আত্মঘাতী।