জাতীয় যুব হকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় যুব হকির গ্রুপ পর্বে কাল জিতেছে ঢাকা শিক্ষা বোর্ড ও নারায়ণগঞ্জ জেলা দল। মওলানা ভাসানী স্টেডিয়ামে কাল ঢাকা শিক্ষা বোর্ড ৬-২ গোলে হারিয়েছে ফরিদপুরকে। ঢাকা শিক্ষা বোর্ডের প্রমোদ ৩টি, পরিমল, আশরাফুল ও আশিকুর করেছেন ১টি করে গোল। ফরিদপুরের হয়ে গোল করেছেন আলিফ ও পাপন। দিনের অন্য ম্যাচে নারায়ণগঞ্জ ৯-০ গোলে হারিয়েছে চুয়াডাঙ্গাকে। জয়ী দলের হৃদয় করেছেন ৭টি গোল। বাকি দুটি গোল শামীম ও রাতুলের।