জাতীয় রাগবি কাল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাগবি খেলাটা বাংলাদেশে নতুন। এর জাতীয় প্রতিযোগিতাও হয়েছে কেবল একটি। দ্বিতীয়টি কাল শুরু হচ্ছে ১২টি জেলা দল নিয়ে। পল্টন মাঠে আগে রাগবি হলেও সাম্প্রতিক সময়ে ওখানে সব খেলাই বন্ধ রেখেছে সরকার। ফলে যাযাবরের মতো ঘুরতে হচ্ছে বাংলাদেশ রাগবি অ্যাসোসিয়েশকে। তবে শেষ পর্যন্ত এই জাতীয় প্রতিযোগিতার জন্য তারা অনেক দেনদরবার করে কমলাপুর স্টেডিয়াম নিতে পেরেছে।দ্বিতীয় জাতীয় রাগবির পৃষ্ঠপোষক কালের কণ্ঠ। কাল সংবাদ সম্মেলনে এ নিয়ে বিস্তারিত জানান রাগবি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী। বক্তব্য দেন কালের কণ্ঠ পত্রিকার ক্রীড়া সম্পাদক মোস্তফা মামুন।