জাতীয় রোলার স্কেটিং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধানমন্ডি আবাহনী ক্লাব মাঠের দক্ষিণ-পূর্ব পাশের বাস্কেটবল মাঠে আজ শুরু হচ্ছে চতুর্থ জাতীয় রোলার স্কেটিং প্রতিযোগিতা। এতে অংশ নিচ্ছে ২০টি দলের ৪০০ জন স্কেটার। দুই দিনে ১৬টি বয়সভিত্তিক গ্রুপে খেলাগুলো হবে। ২০০ মিটার দৈর্ঘ্যের রিং নেই—ধানমন্ডিতে এ জন্য স্কেটিং সম্ভব নয় জানিয়ে এরই মধ্যে পাঁচটি ক্লাব নাম প্রত্যাহার করে নিয়েছে। তবে কাল কর্মকর্তারা জানিয়েছেন, ২০০ মিটার দৈর্ঘ্যের রিংয়ের ইভেন্টগুলো আয়োজন করা হবে ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সামনের রাস্তায়।