জাতীয় লিগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম শ্রেণীর ক্রিকেটে শততম ম্যাচটা গত ফেব্রুয়ারিতেই খেলেছিলেন শাহিন হোসেন। এবার জাতীয় লিগেও ১০০ ম্যাচ খেলে ফেললেন বরিশালের এই উইকেটকিপার-ব্যাটসম্যান। ২০০০-০১ মৌসুমে জাতীয় লিগে প্রথম খেলা শাহিন মাইলফলকটি ছুঁয়েছেন শেষ রাউন্ডে ফতুল্লায়, রংপুরের বিপক্ষে। জাতীয় লিগে ১০০ ম্যাচ খেলা দ্বিতীয় ক্রিকেটার তিনি, প্রথম জন আনিসুর রহমান। ১৯৯৯-২০০০ থেকে ২০১২-১৩ পর্যন্ত ১০৩টি ম্যাচ খেলেছেন রাজশাহীর এই ব্যাটসম্যান (প্রথম শ্রেণীর ম্যাচ অবশ্য ৯৭টি)। ৯৮ ও ৯৭টি ম্যাচ খেলে তিন ও চারে সিলেট ও চট্টগ্রামের ইমতিয়াজ হোসেন ও ফয়সাল হোসেন।