জাতীয় লিগে ওয়ালটন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেক দিন পর জাতীয় লিগে দীর্ঘ সময়ের জন্য স্পনসর পেল বিসিবি। পরশু থেকে শুরু হওয়া ১৮তম জাতীয় লিগ তো আছেই, পরের দুই বছরও স্পনসর হবে ওয়ালটন। বিসিবির সঙ্গে অবশ্য অনেক দিন ধরেই আছে প্রতিষ্ঠানটি। জাতীয় লিগের সর্বশেষ পাঁচ মৌসুমেও স্পনসর ছিল তারা। বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সাইফুল ইসলাম কাল জানিয়েছেন, ওয়ালটনের সঙ্গে চুক্তির প্রথম বছরে টাকার পরিমাণ ৫০ লাখ, দ্বিতীয় বছরে ৬০ লাখ ও তৃতীয় বছরে ৭০ লাখ টাকা। এবার খেলোয়াড়দের জার্সিও সরবরাহ করবে ওয়ালটন।