জাতীয় লিগে মাশরাফি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবার চোখ এখন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে। এরই মধ্যে আজ অনেকটা নীরবেই শুরু হচ্ছে জাতীয় লিগের চতুর্থ রাউন্ড। টানা তিনটি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে সবার ওপরে থাকা খুলনা আজ সিলেটে খেলবে ঢাকা মহানগরের বিপক্ষে। দুর্দান্ত বোলিং করছেন খুলনার অধিনায়ক আবদুর রাজ্জাক (তিন ম্যাচে ২৮ উইকেট)। এই রাউন্ডে তাঁদের বোলিং শক্তি আরও বাড়ছে, আজ যে দলটির হয়ে মাঠে নামছেন জাতীয় দলের পেসার মাশরাফি বিন মুর্তজা। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা সিলেটকে আতিথেয়তা দিচ্ছে বরিশাল। রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের ম্যাচটি হবে বিকেএসপিতে। বগুড়ায় পয়েন্ট টেবিলের তলানির দল রংপুরের সঙ্গে খেলবে ঢাকা বিভাগ।