জাতীয় লিগে সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল জাতীয় লিগে রাজশাহীর বিপক্ষে সেঞ্চুরি করেছেন চট্টগ্রামের ফয়সাল হোসেন। জাতীয় লিগে খেলা ৮৭ ম্যাচে ফয়সালের এটি দশম সেঞ্চুরি। জাতীয় লিগে সর্বাধিক সেঞ্চুরি করা ব্যাটসম্যানদের তালিকায় একটি টেস্ট খেলা এই বাঁহাতি আছেন তিনে। জাতীয় দলের সাবেক খেলোয়াড় রাজিন সালেহ আছেন সবার ওপরে। ১৪টি প্রথম শ্রেণীর সেঞ্চুরির ১৩টিই জাতীয় লিগে সিলেটের হয়ে করেছেন রাজিন। তাঁকে ম্যাচ খেলতে হয়েছে ৬৮টি। ৬৫ ম্যাচে ১১টি সেঞ্চুরি করে চট্টগ্রামের নাজিমউদ্দিন আছেন দুইয়ে। চট্টগ্রামের সাবেক খেলোয়াড় এহসানুল হক, রাজশাহীর জহুরুল হক ও রাজশাহী ও রংপুরের হয়ে খেলা নাঈম ইসলাম ৯টি করে সেঞ্চুরি নিয়ে আছেন চতুর্থ স্থানে। প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরি অবশ্য মোহাম্মদ আশরাফুলের (১৫টি)।