জাতীয় লিগের আট দলই গেমস ক্রিকেটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট এবারই অভিষিক্ত হচ্ছে বাংলাদেশ গেমসে। ২০ এপ্রিল থেকে শুরু হওয়া বাংলাদেশ গেমসের অষ্টম আসরে হবে টি-টোয়েন্টি ক্রিকেট। যাতে অংশ নিচ্ছে আটটি দল। জাতীয় লিগে খেলা সাতটি বিভাগীয় দল ও ঢাকা মহানগর অংশ নিচ্ছে এতে। কাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে দলগুলোর খেলোয়াড় তালিকা। জিম্বাবুয়ে সফরে থাকা জাতীয় দলের ক্রিকেটাররা ছাড়া আছেন বাকি সব শীর্ষ ক্রিকেটারই। নকআউটভিত্তিক এই টুর্নামেন্টের সবগুলো খেলাই হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। ২১ এপ্রিল সকাল নয়টায় প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে খুলনা ও বরিশাল বিভাগ। বেলা দুইটায় খেলবে ঢাকা ও রংপুর বিভাগ। পরের দিন সকালে ঢাকা মহানগর ও চট্টগ্রাম এবং দুপুরে রাজশাহীর বিপক্ষে খেলবে সিলেট। সেমিফাইনাল ২৪ এপ্রিল এবং ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ২৬ এপ্রিল।