জাতীয় লিগের তিন ম্যাচ পণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজে আবহাওয়ায় পণ্ড হলো জাতীয় লিগের তৃতীয় রাউন্ডের তিনটি ম্যাচ। বগুড়ায় খুলনা-চট্টগ্রাম ও রংপুরের রাজশাহী-রংপুর দুটি ম্যাচেই তৃতীয় দিনের মতো কাল চতুর্থ দিনেও একটি বলও মাঠে গড়াতে পারেনি। অন্যদিকে ফতুল্লার আউটার গ্রাউন্ডে ঢাকা মহানগর ও বরিশালের ম্যাচে বল হয়েছে মাত্র ১৯টি। তৃতীয় রাউন্ডের অন্য ম্যাচটিতে আগের দিনই ঢাকা বিভাগকে ৯ উইকেটে হারিয়েছে সিলেট।
তিন ম্যাচ শেষে ৫২ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষে ঢাকা ও রাজশাহী বিভাগ। ৪২ ও ৩৭ পয়েন্ট নিয়ে তিন ও চারে ঢাকা মহানগর ও সিলেট বিভাগ। ২৭ ও ১৬ পয়েন্ট নিয়ে এরপরই খুলনা ও রংপুরে অবস্থান। সবার নিচে চট্টগ্রাম ও বরিশাল, এই দুই দলের পয়েন্ট ১৬।