জাতীয় লিগের স্পনসর ইস্টার্ন ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরোনো স্পনসর ইস্পাহানী আর নেই জাতীয় লিগের সঙ্গে। দেশের একমাত্র প্রথম শ্রেণীর ক্রিকেট আসরের স্পনসর এবার ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল), সহযোগিতায় থাকবে সানলাইফ ইন্স্যুরেন্সও। চলমান ১১তম জাতীয় লিগের নাম তাই ইবিএল প্রথম শ্রেণীর ক্রিকেট। কাল রাজধানীর এটিএন স্টুডিওতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে জাতীয় লিগের স্পনসরের নাম।