জাতীয় লিগের স্পনসর ওয়ালটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটের দাম বাড়ছেই না বাংলাদেশে। বরং চলতি জাতীয় ক্রিকেট লিগে সেটা যেন কমেই গেল। গতবার যেখানে জাতীয় লিগের স্পনসরশিপ বিক্রি হয়েছিল ৭০ লাখ টাকায়, ওয়ালটন রেফ্রিজারেটর এবার সেটি কিনে নিয়েছে মাত্র ২৫ লাখ টাকায়। গতবারও জাতীয় লিগের স্পনসর ওয়ালটনই ছিল।কাল আনুষ্ঠানিকভাবে স্পনসরের নাম ঘোষণার সংবাদ সম্মেলনে বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী ব্যাখ্যা দিতে চাইলেন, ‘সিঙ্গেল লিগ পদ্ধতির কারণে গতবারের চেয়ে এবার জাতীয় লিগে ম্যাচের সংখ্যা কমে গেছে। তা ছাড়া ভবিষ্যতে ওয়ালটনের কাছ থেকে বিসিবির আরও বড় কিছুর প্রত্যাশাও একটি কারণ।’ ওয়ালটন জাতীয় লিগের প্রচারণাতেও বড় অঙ্কের অর্থ ব্যয় করবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান এবং অতিরিক্ত পরিচালক (প্রেস অ্যান্ড পাবলিকেশন) উদয় হাকিম। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের ট্রফি ছাড়াও টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান, বোলার ও অলরাউন্ডারকে দেওয়া হবে ২২ ইঞ্চি এলইডি টেলিভিশন।