জাতীয় লিগের ৩২ আইকন
জাতীয় ক্রিকেট লিগে এবারই প্রথম থাকছে আইকন খেলোয়াড়। ১৭ অক্টোবর শুরু লিগের জন্য কাল ৩২ জন আইকন খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছে বিসিবি। এই তালিকা থেকে প্রতি দলে সর্বোচ্চ খেলোয়াড় নেওয়া যাবে চারজন।বরিশাল বিভাগ থেকে আইকন খেলোয়াড়ের তালিকায় আছেন দুজন, চট্টগ্রাম থেকে তিনজন, ঢাকা থেকে ১১ জন, খুলনা থেকে ছয়জন, রাজশাহী থেকে পাঁচজন, রংপুর থেকে তিনজন ও সিলেট থেকে দুজন। নতুন দল ঢাকা মহানগরের ক্রিকেটারদের মধ্য থেকে আইকন খেলোয়াড়ের তালিকায় কেউ নেই। ঢাকা বিভাগের ১১ থেকেই বেছে নেওয়া হবে ঢাকা মহানগরের আইকন খেলোয়াড়।৩২ আইকন খেলোয়াড়: শাহরিয়ার নাফীস (বরিশাল), কামরুল ইসলাম রাব্বী (বরিশাল), তামিম ইকবাল (চট্টগ্রাম), রুবেল হোসেন (চট্টগ্রাম), নাজিমউদ্দিন (চট্টগ্রাম), মোহাম্মদ আশরাফুল (ঢাকা), শুভাগত হোম চৌধুরী (ঢাকা), রকিবুল হাসান (ঢাকা), মাহমুদউল্লাহ (ঢাকা), মোহাম্মদ ইলিয়াস (ঢাকা), শাহাদাত হোসেন (ঢাকা), শামসুর রহমান (ঢাকা), নাদিফ চৌধুরী (ঢাকা), মেহরাব হোসেন জুনিয়র (ঢাকা), নূর হোসেন (ঢাকা), নাসিরউদ্দিন ফারুক (ঢাকা), ইমরুল কায়েস (খুলনা), সগীর হোসেন (খুলনা), সাকিব আল হাসান (খুলনা), আবদুর রাজ্জাক (খুলনা), রবিউল ইসলাম (খুলনা), সৈয়দ রাসেল (খুলনা), জুনায়েদ সিদ্দিক (রাজশাহী), মুশফিকুর রহিম (রাজশাহী), শফিউল ইসলাম (রাজশাহী), সাকলায়েন সজীব (রাজশাহী), জহুরুল ইসলাম (রাজশাহী), মোহাম্মদ সোহরাওয়ার্দী (রংপুর), নাসির হোসেন (রংপুর), নাঈম ইসলাম (রংপুর), অলক কাপালি (সিলেট), নাজমুল হোসেন (সিলেট)।