জাতীয় শ্যুটিং শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬তম জাতীয় শ্যুটিং কাল শুরু হয়েছে গুলশান শ্যুটিং রেঞ্জে। মেয়েদের ৫০ মিটার থ্রি পজিশনে সোনা জিতেছেন ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়ানো সাবরিনা সুলতানা। ঢাকা রাইফেল ক্লাবের হয়ে খেলে ৬০০-তে স্কোর করেছেন ৫৪৪। এটি সাবরিনার সেরা স্কোরের চেয়ে ৩৫ কম! ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় হয়েছেন নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সুরাইয়া আক্তার। তৃতীয় ঢাকা রাইফেল ক্লাবের শারমিন শিল্পা। এদিন পুরুষ ২৫ মিটার স্ট্যান্ডার্ড পিস্তলে প্রথম হয়েছেন আর্মি শ্যুটিং অ্যাসোসিয়েশনের শেখ শাহাদাত আহমেদ। একই দলের নাদিমুল ইসলাম দ্বিতীয় ও ঢাকা রাইফেল ক্লাবের রিপন কুমার তৃতীয় হয়েছেন।