জাতীয় সাইক্লিং মানেই বিজেএমসি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনসিসি ব্যাংক ৩৫তম জাতীয় সাইক্লিংয়ে ২০টি সোনার ১৯টিই জিতেছে বিজেএমসি। অন্য সোনাটি বর্ডার গার্ড বাংলাদেশের। দেশের সাইক্লিং যে একটা ছোট গণ্ডিতে সীমাবদ্ধ হয়ে পড়েছে, এটি তারই প্রমাণ।বঙ্গবন্ধু স্টেডিয়ামে তিন দিনের প্রতিযোগিতায় একটি জাতীয় রেকর্ড হয়েছে। ১০,০০০ মিটার রেসে খুলনার আখতার হোসেনের গড়া ১৮ বছর আগের রেকর্ড ভেঙেছেন স্বপন আলম। আখতারের টাইমিং ছিল ১৫.৪০ মিনিট, স্বপনের টাইমিং ১৫.১০ মিনিট।প্রতিযোগিতায় অংশ নেওয়া ১৯টি দলের মধ্যে পদক জিতেছে মাত্র ৭টি দল। ব্যক্তিগতভাবে সর্বোচ্চ ৫টি সোনা জিতেছেন চ্যাম্পিয়ন দলের তরিকুল ইসলাম। সর্বোচ্চ চারটি সোনাজয়ী নারী প্রতিযোগী একই দলের ফারহানা আক্তার (শীলা)।দীর্ঘদিন ধরে দাপট দেখানো আনসারের আকাশী সুলতানা এবার ৫টি ইভেন্টে খেলে ৫টিতেই রুপা জিতেছেন। গতবার চারটিতে সোনা জিতেছিলেন। এবার অল্প কদিনের অনুশীলনে পেরে ওঠেননি দাবি করে ৪৫ বছর বয়সী সাইক্লিস্ট বলেছেন, ‘এবার ভালো করতে না পারায় অবসরের চিন্তাটা পিছিয়ে দিচ্ছি। আগামীবার সোনা পুনরুদ্ধার করেই বিদায় নিতে চাই।’