জাতীয় সাব-জুনিয়র দাবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সাব-জুনিয়র দাবার শিরোপা লড়াই চলছে আবদুল্লাহ আল সাইফ ও ইকরামুল হকের মধ্যে। নাটোরে অনুষ্ঠানরত টুর্নামেন্টের অষ্টম রাউন্ড শেষে মিলিতভাবে সাড়ে সাত পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে এই দুজন। আজ শেষ রাউন্ডের খেলা। কাল অষ্টম রাউন্ডে সাইফ প্রতিভা তালুকদারকে এবং ইকরামুল সাগরকে হারিয়েছে। টুর্নামেন্টের দ্বিতীয় স্থানে আছে ফাহাদ রহমান ও তাহমিনা আক্তার। তাদের সংগ্রহ ৬ পয়েন্ট।